Log in to continue

Forgotten password?


Our Narsingdi
·

নরসিংদীতে কোটা আন্দোলনে আজকের কর্মসূচীতে আওয়ামীলীগের হামলা আহত অন্তত ২০ জন।

 নরসিংদী জেলার কোটা আন্দোলনকারীদের আজকের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের হামলায় অন্তত ২০ জন আহতের খরব পাওয়া গেছে।এই হামলায় মহিলালীগের কিছু নেত্রী সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দেখা যায়। পরে আন্দোলন কারীরা জেলা হাসপোতালের সামনে জরো হয় এবং ওভার ব্রীজের ওপর দিয়ে তাহমীদ চত্তরের দিকে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গকরে দেন। নিচে কিছু তথ্য চিত্র দেওয়া হলো।


যমুনা টিভির ইউটিউভ থেকে।
See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

নরসিংদীতে গুলিতে নিহত ১৪ জনের ৯ জনই কিশোর–তরুণ

 কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার বাইরে সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে নরসিংদীতে।সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলাকালে রাজধানীর পর সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে নরসিংদীতে। এ সময় সেখানে গুলিতে নিহত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ৯ জনের বয়সই ১৫ থেকে ২২ বছর। এ ছাড়া পিটিয়ে হত্যা করা হয়েছে দুজনকে। বিভিন্ন হাসপাতাল, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।



নরসিংদীতে ১৮ ও ১৯ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ২০ জুলাই জেলা কারাগারে হামলা করেন বিক্ষোভকারীরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জেলখানা মোড়ে ১৮ জুলাই রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণিপড়ুয়া তাহমিদ ভূঁইয়া তামিম (১৫)। তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবার গুলি চালায় পুলিশ।তাহমিদ ছাড়াও ১৮ জুলাই জেলখানা মোড়ে গুলিতে মারা গেছেন নরসিংদী আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইমন মিয়া (২২)। পরদিন সকালে ওই এলাকায় জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে সেখানকার রাস্তা অবরোধের চেষ্টা করার সময় ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পিটিয়ে হত্যা করা হয় ফয়েজ মিয়া (৪৫) নামের এক শ্রমিককে।

নরসিংদী শহরের বাইরে বেশি সংঘর্ষ হয়েছে মাধবদী উপজেলায়। ঢাকা-সিলেট মহাসড়কের শেখেরচর ও মাজার বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে মারা গেছেন চারজন। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন আশিকুল ইসলাম রাব্বি (২০), মো. নাহিদ মিয়া (২০) ও আলী হোসেন (৪৫)। আশিক অটোরিকশার চালক ছিলেন, নাহিদ ঝালমুড়ি বিক্রেতা ও আলী হোসেন দরজির কাজ করতেন। এ ছাড়া মাধবদী এলাকার মেহেরপাড়া এলাকায় হাসান মিয়া (৪৫) নামের এক দিনমজুর মারা যান।

শিবপুরে মারা যান পাঁচজন

জেলায় উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা ঘটেছে শিবপুর উপজেলায়। ১৯ জুলাই রাতে এখানকার ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করতে যান বিক্ষোভকারীরা। তখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। গুলিতে আমজাদ হোসেন (২২), মো. শিয়াম (১৮), হৃদয় মীর (১৮) ও সুজন মিয়া (১৭) মারা যান। তাঁদের মধ্যে আমজাদ নরসিংদী সরকারি কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন, হৃদয় শ্রমিক হিসেবে কাজ করতেন, সুজন রিকশা চালাতেন আর কর্মহীন ছিলেন শিয়াম।

এ ছাড়া ১৯ জুলাই শিবপুর কলেজগেট এলাকায় বিক্ষোভকারীরা কুপিয়ে টিপু সুলতান নামের এক ব্যক্তিকে হত্যা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, টিপু ছিলেন পৌর মৎস্যজীবী লীগের নেতা।

‘কার বিরুদ্ধে মামলা করব’

মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়কের শেখেরচর ও মাজার বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে মারা যাওয়া চারজনের একজন আশিকুল ইসলাম। গত শনিবার উপজেলার মেহেরপাড়া এলাকায় আশিকুলের বাসায় গিয়ে তাঁর মা শামছুর নাহারের সঙ্গে কথা হয়।শামছুর নাহার বলেন, ‘বন্ধুর গুলি লেগেছে শুনে আমার ছেলে ছুটে গিয়েছিল। বন্ধুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার জন্য সবার কাছ থেকে টাকা তুলছিল। টাকা তোলা শেষে হাসপাতালে যাবে, তখন আবার গোলাগুলি শুরু হয়। কয়েকজন মিলে রাস্তার পাশের একটি ওষুধের দোকানে গিয়ে আশ্রয় নেয়।’শামছুর নাহার বলেন, প্রায় ২০ মিনিট গোলাগুলি চলার পর পরিস্থিতি শান্ত হলে দোকান থেকে বেরিয়ে রাস্তায় আসেন তাঁর ছেলে। ঠিক তখন গুলি এসে লাগে তাঁর ছেলের বুকে।ছেলে মারা গেলেও মামলা করার সাহস পাননি শামছুর নাহার। তিনি বলেন, ‘কার বিরুদ্ধে মামলা করব? সরকারি লোকজনের বিরুদ্ধে মামলা করে আমরা টিকতে পারব না।’


শাওনের মাথায় গুলি করল কে

১৯ জুলাই মাধবদীর আলগী এলাকা অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাস্তা ফাঁকা করতে নেতা-কর্মীদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় যান মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান। তখন মেয়র ও তাঁর অনুসারীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ধাওয়া খেয়ে মেয়র ও তাঁর অনুসারীরা একটি ভবনে গিয়ে আশ্রয় নেন। পরে ভবনটি ঘিরে রাখেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে মেয়র ও তাঁর অনুসারীদের আশ্রয় নেওয়া ভবনের ভেতর থেকে কয়েকটি গুলি ছোড়া হয়। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন আহমেদ (১৮)।

গত শনিবার শাওনের বাসায় গিয়ে কথা হয় তাঁর মা হাসিনা বেগম ও ভাই মো. ওলিউল্লাহর সঙ্গে। তাঁদের অভিযোগ, এক বন্ধু ফোন করে শাওনকে সেখানে নিয়ে যান। পরে মেয়রের গুলিতে মারা যান শাওন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো গুলি করিনি।’ সূত্র প্রথম আলো অনলাইন

See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

ইউনিসেফের প্রতিবেদন দেশের চলমান আন্দোলনে ৩২ শিশু নিহতের ঘটনা ঘটেছে।

 দেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনিসেফ।


শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে বলা হয়েছে, ইউনিসেফ নিশ্চিত করেছে যে জুলাই মাসের আন্দোলনে সংঘটিত সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত এবং আরও অনেক শিশু আহত ও আটক হয়েছে।সহিংসতার নিন্দা জানিয়ে নিহত শিশুদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

শিশুদের সর্বদা রক্ষা করার দায়িত্ব সবার উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, "আমি এই প্রতিবেদন সম্পর্কে সচেতন যে শিশুদের আটক করা হচ্ছে এবং কর্তৃপক্ষকে মনে করিয়ে দিচ্ছি যে একটি শিশুর জন্য আইনের সংস্পর্শে আসা বা সংঘাতে আসা অত্যন্ত ভীতিকর হতে পারে।"

সঞ্জয় উইজেসেকেরা আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার এবং জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এর সাথে সামঞ্জস্য রেখে শিশুদের আটক বন্ধ করার আহ্বান জানাচ্ছে ইউনিসেফ। শুধু উপস্থিতির ভিত্তিতে বা তাদের ধর্ম, পরিবারের সদস্যদের কাজ বা বিশ্বাসের কারণে শিশুদের গ্রেফতার বা আটক করা উচিত নয়।

সহিংসতায় শিশুরা নানা ধরনের সমস্যায় পড়ছেন উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, "আমি ইউনিসেফ-সমর্থিত চাইল্ড হেল্পলাইন ১০৯৮ পরিদর্শন করেছি যেখানে সহিংসতা শুরু হওয়ার পর থেকে চাহিদা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিশুদের সহিংসতা থেকে পুনরুদ্ধার করতে এবং সুরক্ষিত রাখতে একটি সর্বোত্তম উপায় হলো সবগুলো স্কুল পুনরায় চালু করা, আবার শেখানো শুরু করা এবং শিশুদের তাদের বন্ধু ও শিক্ষকদের সাথে পুনরায় একত্রিত করা।"

তিনি আরও যোগ করেন, "প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৩০ মিলিয়ন শিক্ষার্থী ১০ দিনের স্কুল মিস করেছে। এই বছরের শুরুতে তাপ, ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই শিক্ষার ক্ষতি আরও বেড়ে যায়।"

ইউনিসেফ ৪ আগস্ট থেকে বাংলাদেশের অনেক অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করাকে স্বাগত জানালেও, এখনো প্রায় ১৫ দশমিক ৫ মিলিয়ন স্কুল শিশু থাকবে যারা স্কুলে ফিরতে পারছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, "শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকে, বিশেষ করে মেয়েরা, তাদের ফিরে আসার সম্ভাবনা তত কম হয় এবং তাদের ভবিষ্যত হুমকির মুখে পড়ে।"

See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশের অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।    


ঘোষণায় বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।

সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছেন আয়মান সাদিক। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেওয়ার পরিপ্রেক্ষিতে তার সাথে চুক্তি বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, ২০২০-এর শুরুর দিকে করোনা মহামারিতে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যখন থমকে যায়, তখন অনলাইন শিক্ষাব্যবস্থা নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করে। লকডাউনেও যাতে পড়াশোনা থেমে না থাকে এই চেষ্টায় নতুন নতুন কোর্স ও বই বের করে ই-লার্নিং প্রতিষ্ঠানগুলো। শুধু এই মহামারীর সময় প্রায় ৯০ লাখ নতুন শিক্ষার্থী যুক্ত হয় টেন মিনিট স্কুলের সাথে। ১৭ হাজার নতুন ভিডিও লেকচার যুক্ত হয় তাদের শিক্ষা কার্যক্রমে।

See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

শিক্ষার্থীদের আন্দোলনে নরসিংদীর সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত।

 **শিরোনাম: শিক্ষার্থীদের আন্দোলনে নরসিংদীর সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত**


আজ শনিবার নরসিংদী জেলায় শিক্ষকদের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা চলমান কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছে। এ মিছিলে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন।

মিছিলটি স্থানীয় স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এবং তাদের ন্যায্য দাবি সমর্থন করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক দিয়ে চলে এবং শিক্ষকদের পক্ষ থেকে একটি বার্তা প্রদান করা হয় যে, তারা শিক্ষার্থীদের আন্দোলনের সপক্ষে দাঁড়িয়ে আছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। 

শিক্ষকরা মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করেছেন, যাতে শিক্ষার্থীদের আন্দোলনের উদ্দেশ্য এবং তাদের অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আশা করি, সরকারের পক্ষ থেকে তাদের দাবিগুলো দ্রুত পূরণ করা হবে।”

মিছিলের শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষকরা বক্তৃতা প্রদান করেন এবং আন্দোলনের প্রতি তাদের একাত্মতার প্রতীক হিসেবে উপস্থিত হন। তারা জানান, শিক্ষার্থীদের এ আন্দোলন শুধুমাত্র তাদের নয়, বরং দেশের সব শিক্ষার্থীর উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজকের এই মিছিল নরসিংদী জেলার শিক্ষক-শিক্ষিকাদের ঐক্য এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তাদের দৃঢ় সমর্থন প্রকাশ করেছে।

সূত্র:নিউজ নরসিংদী 24 ফেসবুক পেজ 

See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

নরসিংদী জেলা সমন্বয়কদের নতুন কর্মসূচি! বন্ধ থাকবে নরসিংদী বড় বাজার ও বাবুর হাট।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা সমন্বয়কদের কর্মসূচী ঘোষণা। 
 

আজকের কর্মসূচী শেষে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সমন্বয়কদের প্রতিনিধি দল শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের আগামী কর্মসূচী ঘোষণা করেন।

কর্মসূচীগুলো হলো:- 

১/ সপ্তাহে এক দিনের জন্য (রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

২/ অনির্দিষ্ট কালের জন্য নরসিংদী জেলার সকল টেক্সটাইল মিল বন্ধ রাখা।

৩/ নরসিংদীর বড় বাজার, বাবুরহাট বাজার বন্ধ থাকবে। তবে শুধু ছোট ছোট মুদির দোকানগুলো সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে। 

৪/ নরসিংদীর সকল গণপরিবহন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থাকবে।

৫/ জরুরি সেবা যেমন, হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে।

সমন্বয়করা আরো বলেন, আমরা নরসিংদীতে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করছি। যারা আগ্রহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন।

সমন্বয়কদের মধ্যে শাহজালাল রহমতুল্লাহ পরবর্তী কর্মসূচী পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন আলভী খান, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ফয়েজ, আব্দুল্লাহ আল মারুফ, সাজিম ফরাজি প্রমুখ।

নরসিংদী জেলার সর্বস্তরের জনগণকে এ কর্মসূচি বাস্তবায়নের সহায়তা করার আহবান। 
See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

আজকে ৬ই আগষ্ট বিজয় ২.০ এর প্রথম দিন ।

গতকাল সারা বাংলার ছাত্র-জনতার আন্দোলনের মুখে আনুমানিক দুপুর ১২.৩০ মি এর দিকে স্বৈর শাসক হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। সারা দেশে সাধারণ জনতার বিজয় মিছিল চলমান। নরসিংদী জেলার তাহমিদ চত্বর(ভেলানগর) ও গতকাল বিজয় উদজাপন করেন হাজারো জনতা। নিচে কিছু স্থির চিত্র দেযা হল:-
শহিদ তাহমিদ

  
See more
Like
Comment
Share

Comments