Log in to continue

Forgotten password?


Our Narsingdi
·

এক নজরে আমাদের নরসিংদী জেলা ।

আসসালামু আলাইকুম,প্রিয় নরসিংদীবাসি আমাদের নরসিংদী জেলাকে অনলাইনে বিশ্বময় পরিচিত করার লক্ষে আমাদের নরসিংদী Our Narsingdi নামে ওয়েব সাইট চালো করা হয়েছে। আামাদের সাইটের কাজ চলমান । আমাদের সাথে থেকে সার্বিক সহযোগীতা করার জন্য সবাইকে আহবান করছি।নিচে সংক্ষেপে নরসিংদী জেলা সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো    

ournarsingdi.blogspot.com


জেলা সৃষ্টির ইতিহাস


মহিমান্বিত অতীত ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যে ভাস্বর নরসিংদী জেলার রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। সুলতানি আমলের সুবর্ণবীথি এবং মুঘল আমলের মহেস্বরদী পরগণার অংশবিশেষের সমন্বয়ে নরসিংদী জেলার বর্তমান সীমানা নির্ধারিত হয়েছে। ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলে নরসিংহপুর নামক ছোট নগর স্থাপন করেন। নরসিংহ নামের সাথে ‘দী’ যুক্ত হয়ে নরসিংহদী নামের উৎপত্তি ঘটে। ‘নরসিংদী’ নামটি নরসিংহদীর পরিবর্তিত রূপ। জমিদারী প্রথা বিলোপের পর নরসিংদী প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানায় পরিণত হয়। ১৯৭৭ সালে নরসিংদীকে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। পরবর্তীতে, ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা-এ ০৬টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদী জেলা ঘোষণা করা হয়। শুরু হয় নরসিংদী জেলার যাত্রা।  


নামকরণ


পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে রাজা নরসিংহ কর্তৃক প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলে নরসিংহপুর নগর স্থাপিত হয়। নরসিংহ নামের সাথে ‘দী’ যুক্ত হয়ে নরসিংহদী নামের উৎপত্তি ঘটে। নরসিংহদী নামের পরিবর্তিতরূপে বর্তমান ‘নরসিংদী’ জেলার নামকরণ করা হয়।


ভৌগলিক অবস্থান


অবস্থান: নরসিংদী জেলা ২৩°৪৬' উত্তর অক্ষাংশ থেকে ২৪°১৪' উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৫' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০°৬০' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।

আয়তন: ১১১৪ বর্গ কি:মি:

সীমানা: নরসিংদী জেলার উত্তরে কিশোরগঞ্জ, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে নারায়্ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এবং পশ্চিমে গাজীপুর জেলা  অবস্থিত।

সীমান্তবর্তী জেলা সমূহ: কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়্ণগঞ্জ এবং গাজীপুর।

ভূপ্রকৃতি: নরসিংদী জেলা মূলত মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র বিধৌত প্লাবন সমভূমির অংশ। তবে কিছু কিছু অঞ্চলে মধুপুর গড়ের সমবৈশিষ্ট্যপূর্ণ প্লাইস্টোসিন যুগের সোপান পরিলক্ষিত হয়।

প্রধান নদ-নদী: মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ, হাড়িধোয়া, পাহাড়িয়া নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদ।

জলবায়ু: নরসিংদী জেলার জলবায়ু সমভাবাপন্ন ও নাতিশীতোষ্ণ। ঋতুভেদে আর্দ্রতার পরিবর্তনের সাথে সাথে জেলার আবহাওয়া পরিবর্তিত হয়।

জীববৈচিত্র্য: নরসিংদী জেলায় কোন প্রাকৃতিক বনভূমি না থাকায় বন্যপ্রাণির সংখ্যাও কম। তবে গৃহপালিত প্রাণির পাশাপাশি বানর, শেয়াল, ময়ূর, বনমোরগসহ নানা ধরণের পাখ-পাখালির বিচরণ লক্ষ্য করা যায়।


প্রশাসনিক তথ্য                   


জনসংখ্যা :    ২২,২৪,৯৪৪ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)

শিক্ষার হার :   ৭৫% (ব্যানবেইস ২০১৭ এর তথ্যানুযায়ী)

সংসদীয় আসন সংখ্যা : ০৫ (পাঁচ) টি 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ০৬ (ছয়) টি

পৌরসভা: ০৬ (ছয়) টি

ইউনিয়ন পরিষদ: ৭১ (একাত্তর) টি

আবাসন/ আশ্রয়ণ প্রকল্প: ০৫ টি (২৮০ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে)

আদর্শ গ্রাম: ১১ টি (২৩২ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে)

স্কুলের সংখ্যা:

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৭৭৩ টি

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: ২৪১ টি

কলেজের সংখ্যা: ৬৩ টি

বিশ্ববিদ্যালয়ের সংখ্যা: নেই

মেডিক্যাল কলেজের সংখ্যা: নেই

জেনারেল হাসপাতালের সংখ্যা: সরকারি হাসপাতাল ৭ টি (৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ)


ইতিহাস ও ঐতিহ্য


তাঁতশিল্প: নরসিংদী জেলা তাঁতশিল্পের সূতিকাগার হিসেবে দেশে-বিদেশে পরিচিত। তাঁতশিল্পের মাধ্যমে অসংখ্য লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা জেলার অধিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে নরসিংদী জেলায় ১০,০০০-১২,০০০ হস্তচালিত তাঁত এবং ৭০,০০০-৮০,০০০ পাওয়ার লুম রয়েছে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে শেখেরচর (বাবুরহাট) এলাকায় গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ তাঁতবস্ত্র বিপণন কেন্দ্র। ১৭১৭ সাল থেকে অদ্যাবধি চলমান ব্যবসায়ের কৌলিণ্য এই বিপণন তীর্থকে পরিচিতি দিয়েছে ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ হিসেবে।

কৃষিপণ্য: শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা কৃষিক্ষেত্রেও সমভাবে গুরুত্বপূর্ণ। নরসিংদী জেলার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল (শিবপুর ও বেলাব উপজেলা) লটকন চাষের জন্য বিখ্যাত। এছাড়া মনোহরদীর কলা, শিবপুরের কলম্বো লেবু ও রাবানের (পলাশ উপজেলা) আনারসের দেশব্যাপী খ্যাতি রয়েছে।


মুক্তিযুদ্ধের স্মৃতি


নরসিংদী জেলার রয়েছে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। ১৯৭১ সালের ৯ ও ১০ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে নরসিংদী শহরের প্রবেশমুখ পাঁচদোনা নামক স্থানে পাকিস্তানী হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। ক্রমান্বয়ে জনগণের অংশগ্রহণের ফলে প্রারম্ভিক প্রতিরোধযুদ্ধ গণযুদ্ধে পরিণত হয়। সুদীর্ঘ নয় মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অসংখ্য প্রতিরোধযুদ্ধ সংঘটিত হয়। বীর মুক্তিযোদ্ধাগণের সাঁড়াশি আক্রমণের মুখে ৮ ডিসেম্বর ১৯৭১ সালে নরসিংদী সদর ব্যতীত সকল এলাকা শত্রুমুক্ত হয়। অবশেষে ১২ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনীর পশ্চাদপসরণের মাধ্যমে নরসিংদী জেলা হানাদারমুক্ত হয়।


দর্শনীয় স্থান


উয়ারী-বটেশ্বর: নরসিংদী জেলার বেলাব উপজেলার উয়ারী ও বটেশ্বর গ্রামে নিবিড় অনুসন্ধান ও প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগরী। নরসিংদী শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তরে বেলাব উপজেলার মরজাল বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে উয়ারী-বটেশ্বর এর অবস্থান।

চিনাদী বিল: শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগারবন্দ- এ পাঁচটি গ্রামের মিলনস্থলে প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত চিনাদী বিলের অবস্থান। প্রায় ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) বিঘা আয়তনের স্বচ্ছ পানির এ বিলটি শিবপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য্যের আধার চিনাদী বিল জুড়ে রয়েছে বক, চিল, মাছরাঙা, পানকৌড়ি, বালিহাঁসসহ অসংখ্য পাখ-পাখালির বিচরণ।

সোনাইমুড়ি টেক: শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের পাশেই সোনাইমুড়ি টেক অবস্থিত। প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চলের অন্তর্গত লাল মাটির টিলা এবং তাঁর পাদদেশে অবস্থিত সবুজঘেরা প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।

ভাই গিরীশ চন্দ্র সেনের বাড়ি: পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরীশ চন্দ্র সেনের বাড়ি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নে অবস্থিত। বাড়িটি বর্তমানে একটি সংগ্রহশালা হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।

বালাপুর জমিদার বাড়ি: নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নে জমিদার নবীনচন্দ্র সাহার বাড়িটি বালাপুর জমিদার বাড়ি নামে খ্যাত। মেঘনা নদীর তীরবর্তী এলাকায় প্রায় ৩২০ বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি একটি একতলা, একটি দো-তলা এবং একটি তিনতলা ভবনবিশিষ্ট।

ড্রিম হলিডে পার্ক: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চৈতাবতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ১৮.২১১৯ একর জমির উপর ড্রিম হলিডে পার্ক গড়ে উঠেছে। পার্কটি ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের জনসাধারণের নিকট শিশু বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্মৃতি পাঠাগার: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের রামনগর (বর্তমানে মতিউরনগর) গ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্মৃতি পাঠাগার অবস্থিত। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী এই বীরের জন্মস্থানে প্রতিষ্ঠিত পাঠাগারটি অত্যন্ত সমৃদ্ধ ও সকলের জন্য উন্মুক্ত।

বিশেষ উৎসব: আবহমান বাংলার চিরায়ত উৎসবসমূহ ব্যতীত বিশেষ কোন উৎসব উদযাপিত হয় না।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: নরসিংদী জেলায় স্থায়ীভাবে কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস নেই।


See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

নরসিংদী জেলার সকল ইউনিয়ন সমূহের তালিকা ।

নরসিংদী জেলার ইউনিয়ন সমূহ নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এবং স্থানীয় সরকার একটি প্রশাসনিক ইউনিট নরসিংদী জেলায় মোট ৬টি পৌরসভা ৬টি উপজেলার ৭১টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে নিম্নে ইউনিয়নের তালিকা উল্লেখ করা হল:

 

নরসিংদী সদর উপজেলা

  1. চিনিসপুর ইউনিয়ন
  2. হাজীপুর ইউনিয়ন
  3. শিলমান্দি ইউনিয়ন
  4. মেহের পাড়া ইউনিয়ন
  5. পাচদোনা ইউনিয়ন
  6. আমাদিয়া ইউনিয়ন
  7. নুরালাপুর ইউনিয়ন
  8. কাঠালিয়া ইউনিয়ন
  9. পাইকারচর ইউনিয়ন
  10. মহিষাশুরা ইউনিয়ন
  11. করিমপুর ইউনিয়ন
  12. নজরপুর ইউনিয়ন
  13. আলোকবালী ইউনিয়ন
  14. চরদিঘলদী ইউনিয়ন

রায়পুরা উপজেলা

  1. মরজাল ইউনিয়ন
  2. রায়পুরা ইউনিয়ন
  3. চান্দেরকান্দি ইউনিয়ন
  4. অলিপুরা ইউনিয়ন
  5. উত্তর বাখরনগর ইউনিয়ন
  6. মির্জাপুর ইউনিয়ন
  7. রাধানগর ইউনিয়ন
  8. মুছাপুর ইউনিয়ন
  9. মহেশপুর ইউনিয়ন
  10. বাঁশগাড়ি ইউনিয়ন
  11. আড়ালিয়া ইউনিয়ন
  12. পলাশতলী ইউনিয়ন
  13. পাড়াতলী ইউনিয়ন
  14. আমিরগঞ্জ ইউনিয়ন
  15. আদিয়াবাদ ইউনিয়ন
  16. চরসুবুদ্ধি ইউনিয়ন
  17. হাইরমারা ইউনিয়ন
  18. শ্রীনগর ইউনিয়ন
  19. ডৌকারচর ইউনিয়ন
  20. মির্জানগর ইউনিয়ন
  21. চরমুধুয়া ইউনিয়ন
  22. নিলক্ষা ইউনিয়ন
  23. চাঁনপুর ইউনিয়ন
  24. মির্জারচর ইউনিয়ন

বেলাবো উপজেলা

  1. আমলাব ইউনিয়ন
  2. চর উজিলাবো ইউনিয়ন
  3. বাজনাব ইউনিয়ন
  4. বেলাব ইউনিয়ন
  5. বিন্নাবাইদ ইউনিয়ন
  6. নারায়ণপুর ইউনিয়ন
  7. পাটুলী ইউনিয়ন
  8. সাল্লাবাদ ইউনিয়ন
  9. পলাশ উপজেলা
  10. চরসিন্দুর ইউনিয়ন
  11. জিনারদী ইউনিয়ন
  12. গজারিয়া ইউনিয়ন
  13. ডাঙ্গা ইউনিয়ন

মনোহরদী উপজেলা

  1. চালাকচর ইউনিয়ন
  2. বড়চাপা ইউনিয়ন
  3. কৃষ্ণপুর ইউনিয়ন
  4. খিদিরপুর ইউনিয়ন
  5. লেবুতলা ইউনিয়ন
  6. কাচিকাটাঁ ইউনিয়ন
  7. গোতাশিয়া ইউনিয়ন
  8. চন্দনবাড়ী ইউনিয়ন
  9. শুকুন্দি ইউনিয়ন
  10. একদুরিয়া ইউনিয়ন
  11. চরমান্দালিয়া ইউনিয়ন
  12. দৌলতপুর ইউনিয়ন

শিবপুর উপজেলা

  1. জয়নগর ইউনিয়ন
  2. যোশর ইউনিয়ন
  3. বাঘাব ইউনিয়ন
  4. আয়ুবপুর ইউনিয়ন
  5. চক্রধা ইউনিয়ন
  6. মাছিমপুর ইউনিয়ন
  7. পুটিয়া ইউনিয়ন
  8. সাধারচর ইউনিয়ন
  9. দুলালপুর ইউনিয়ন

 

See more
Like
Comment
Share

Comments

Our Narsingdi
·

নরসিংদী জেলার সকল উপজেলার সামাজিক সংগঠনের তালিকা ।

 আসসালামু আলিইকুম,

আজকে আমরা নরসিংদী জেলার ছোট-বড় যতগুলো সংগঠন আছে তার একটা তালিকা প্রকাশ করব। তালিকাটি নরসিংদী জেলার কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের এক অনুষ্ঠানে রেজিষ্ট্রিকৃত তারিকা থেকে নেয়া ।এখানে কোন সংগঠনের নাম যদি বাদ পড়ে থাকে তবে আমাদের জানালে আমরা তা সংযুক্ত করে নেব।

নরসিংদী জেলার সকল উপজেলার সামাজিক সংগঠনের তালিকা ।

  •    নরসিংদী জেলার সকল সামাজিক সংগঠনের তালিকা ঃ-

. আমরা নরসিংদীবাসী

. আলোকিত নরসিংদী

. গ্রীন ভয়েস, নরসিংদী জেলা শাখা

. ড্রিম টু লিভ নরসিংদী

. সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব

. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন

. স্বপ্নছায়া

. বিডি ক্লিন নরসিংদী

. কালের কন্ঠ শুভ সংঘ

১০. পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব

১১. যাত্রাপথ

১২. প্রয়াস

১৩. স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস, নরসিংদী

১৪. আলোকিত সেকান্দরদি সমাজ কল্যাণ সংঘ

১৫. আমরা পলাশবাসী সংগঠন

১৬. বিদ্যানিকেতন গণ পাঠাগার

১৭. তরুণ ব্লাড ডোনেশন ক্লাব

১৮. প্রফেসর আঃ জলিল পাঠাগার

১৯. মানবিক জাগ্রত সংস্থা

২০. প্রফেসর আঃ জলিল ফাউন্ডেশন


২১. বন্ধুত্বের হাত

২২. রক্তদান টিম বেলাব

২৩. দূরন্ত পলাশ

২৪. প্রত্যয় সংগঠন

২৫. দেয়াল

২৬. ইতি টিম বাংলাদেশ

২৭. চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশন

২৮. আমরা মনোহরদীর সন্তান

২৯. বড় মির্জাপুর সমাজসেবা ফাউন্ডেশন

৩০. আপনজন ব্লাড ফাউন্ডেশন

৩১. খাড়াব নবজাগরণ ক্লাব

৩২. বড় মির্জাপুর দক্ষিণ পাড়া একতা সংঘ

৩৩. নতুন স্বপ্ন বাংলাদেশ

৩৪. বীর মাইজদীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন

৩৫. আমরা মনোহরদীর কণ্ঠ

৩৬. চালাকচর ব্লাড ব্যাংক

৩৭. মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব

৩৮. মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন

৩৯. বড় মির্জাপুর মানব কল্যাণ যুব সংঘ

৪০. বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন

৪১. আলোয়াকান্দি সমাজ কল্যাণ সমিতি

৪২. এসো বাঁচতে শিখি

৪৩. চর তারাকান্দি প্রবাসী সমাজকল্যাণ সংগঠন

৪৪. মনোহরদী ব্লাড ডোনার ক্লাব

৪৫. স্বেচ্ছায় রক্তদান ব্লাড ফাউন্ডেশন

৪৬. সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থা

৪৭. ইউনিটি ইঞ্জিনিয়ার্স ফোরাম

৪৮. আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন

৪৯. চরসুবুদ্ধি ব্লাড ডোনার ফাউন্ডেশন

৫০. বালুয়াকান্দি জনকল্যাণ সংঘ

৫১. বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ

৫২. প্রশান্তির বাংলাদেশ

৫৩. ধ্রুবকের আলো- (বাংলাদেশ)

৫৪. ছায়ানীড় সংগঠন

৫৫. শ্রীনগর দক্ষিণপাড়া শান্তির ছায়া সংগঠন

৫৬. জাগ্রত হোক মানবতা, জয় হোক তারুণ্যের

৫৭. আয়ান আশরা ফাউন্ডেশন

৫৮. মানবতার মনন বিকাশ ফাউন্ডেশন

৫৯. Friends & Hope

৬০. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুব সংঘ

৬১. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স সোসাইটি

৬২. নবজাগরণ যুব সংঘ

৬৩. জাগ্রত যুব সংগঠন

৬৪. বন্ধন সামাজিক সেবামূলক সংগঠন

৬৫. বেগমাবাদ কাচারীকান্দী ঐক্য যুব সংগঠন

৬৬. স্বপ্ন ফাউন্ডেশন

৬৭. ইসলামপুর পূর্বপাড়া যুব সংগঠন

৬৮. সোনালী স্বপ্ন সেবা সংঘ

৬৯. বন্ধুমহল সংগঠন

৭০. মানিকনগর যুব উন্নয়ন সংঘ

৭১. মির্জাপুর আলোর পরশ লাইব্রেরি

৭২. পূর্বহরিপুর পাহাড়কান্দী সমাজ কল্যাণ সংগঠন

৭৩. মাহমুদাবাদ হেল্পিং টীম

৭৪. সমাজসেবা সংঘ, রায়পুরা, নরসিংদী

৭৫. রোকেয়া ফাউন্ডেশন

৭৬. মাঝেরচর ইসলামপুর একরামুল মুসলিমিন

৭৭. ঘাগটিয়া লিটল স্টার স্পোর্টিং ক্লাব

৭৮. কুঁড়ের পাড় যুব সমাজ

৭৯. দৌলতকান্দি সততা স্পোর্টিং ক্লাব

৮০. দান সংগঠন

৮১. বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (BECA)

৮২. নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন

৮৩. ইচ্ছে পূরণ মানবিক ফাউন্ডেশন

৮৪. রক্তের বন্ধনে আবদ্ধ শীলমান্দি ইউনিয়ন

৮৫. ট্রাস্ট ওয়েলফেয়ার সোসাইটি

৮৬. হেল্প ফর হিউমিনিটি

৮৭. এডভোকেট আব্দুল্লাহ আল মামুন ফাউন্ডেশন

৮৮. ন্যাচার লাভার

৮৯. বাঁধন কল্যাণ সোসাইটি

৯০. ITF তায়কোয়ান-দো মার্শাল আর্ট এসোসিয়েশন

৯১. করিমপুর ছাত্র যুব ফোরাম

৯২. ব্লাড ফ্রেন্ডস ক্লাব - বাংলাদেশ

৯৩. মানবিক বাংলাদেশ সোসাইটি

৯৪. হিরো ওয়ার্ক ফর হিউম্যানিটি

৯৫. নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন

৯৬. হিউম্যান সার্ভিস স্কোয়াড

৯৭. ভাগদী ব্যাতিক্রম সংগঠন

৯৮. নিলক্ষা ব্লাড ডোনার্স ক্লাব

৯৯. হাসনাবাদ ব্লাড ফাইটার ডোনার ক্লাব

১০০. রায়পুরা প্রতিবন্ধী স্কুল এন্ড সোস্যাল এইড

১০১. ড্রীমার্স ক্লাব

১০২. যুবক

১০৩. তারুণ্য-৭১নরসিংদী

১০৪. তমালতলা বন্ধু মহল

১০৫. মাহবুব ফাউন্ডেশন

১০৬. ভরতেরকান্দি বন্ধুমহল

১০৭. আলোর মিছিল যুব সংঘ

১০৮. মানবতার আলো চরসুজাপুর

১০৯. প্রাণের সাধারচর

১১০. মোমেন মনোয়ারা ফাউন্ডেশন

১১১. রোটার‍্যাক্ট ক্লাব অব নরসিংদী সিটি

১১২. আবার হাসবে পৃথিবী

১১৩. পোড়ামাটি স্কুল

১১৪. আমরা চরবাসী

১১৫. AB+ // AB- রক্তসন্ধানী

১১৬. নরসিংদী অনলাইন ব্লাড ডোনার ক্লাব

১১৭. বাঁধন, নরসিংদী সরকারি কলেজ ইউনিট

১১৮. আমরা হাজীপুর ইউনিয়নবাসী

১১৯. মানবতার হাত

১২০. প্রধান বাড়ী মানব সেবা ফাউন্ডেশন

১২১. সজীব বাংলাদেশ

১২২. বন্ধু একতা ব্লাড ও সমাজ কল্যাণ সংগঠন

১২৩. পূর্বাশা সবুজ সংঘ

১২৪. স্বপ্নময় হাজীপুর ইউনিয়ন

১২৫. ভোরের সূর্য (TMS)

১২৬. বিএনসিপি নরসিংদী প্রদেশ

১২৭. বারৈচা ব্লাড ডোনার্স গ্রুপ

১২৮. ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ ফাউন্ডেশন

১২৯. বিএইচবি ব্লাড ডোনারস ইউনিট

১৩০. বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন (নরসিংদী জেলা

১৩১. প্রাণের স্কুল সেকান্দরদী আনন্দময়ী উচ্চ বিদ্যাল(প্রাক্তন) অনলাইন প্লাটফর্ম

১৩২. স্বপ্নডানা, নরসিংদী

১৩৩. Heaven Society

১৩৪. যুব শক্তি সমাজ সংঘ

১৩৫. রোটারেক্ট ক্লাব অব এনলাইটেন্ড নরসিংদী

১৩৬. মানবতার ডাক

১৩৭. সারডা সোসাইটি

১৩৮. বন্ধু মহল ব্লাড ডোনার ফাউন্ডেশন

১৩৯. স্টুডেন্ট সার্ভার কমিউনিটি

১৪০. রোটারেক্ট ক্লাব অব নরসিংদী সানবীম

১৪১. ইয়েস বিডি (YES BD)

১৪২. বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম ফাউন্ডেশন

১৪৩. অনির্বাণ

১৪৪. তারুণ্যের স্বপ্ন ফাউন্ডেশন

১৪৫. পথশিশুর মুখে হাঁসি

১৪৬. স্বেচ্ছায় রক্তদান সংগঠন নরসিংদী

১৪৭. নরসিংদী সিটি ব্লাড ডোনার ক্লাব

১৪৮. চর আড়ালিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব

১৪৯. মানবসেবায় থাকতে চাই

১৫০. রক্তের বন্ধনে ৬৪ জেলা

১৫১. মানবতার ঐকতান ফাউন্ডেশন

১৫২. সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশন

১৫৩. এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদী

১৫৪. নরসিংদী বিডি

১৫৫. Students For Humanity

১৫৬. বেগম রোকেয়া জন হিতৈষী সংঘ

১৫৭. মরহুম ইউনুস মিয়া প্রধান ফাউন্ডেশন

১৫৮. স্টার ক্লাব বীরপুর

১৫৯. নরসিংদীস্থ চানপুর ইউনিয়ন এসোসিয়েশন

১৬০. ল্যাম্প পোষ্ট

১৬১. ফুলতলা যুব সংঘ

১৬২. রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন

১৬৩. দর্পন

১৬৪. রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী গভ. কলেজ

১৬৫. ইন্টার্যাক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন

১৬৬. লিও ক্লাব অব নরসিংদী পাইওনিয়ার

১৬৭. রোটার্যাক্ট ক্লাব অব মেঘনা নরসিল

১৬৮. বিজয় ৭১ রক্তদান সংগঠন

১৬৯. Serve Humanity Foun

১৭০. আমাদের শিবপুর

১৭১. উদ্দিপ্ত তারুণ্য সেবা সংঘ

১৭২. লিও ক্লাব অব নরসিংদী ইয়াং নিজে

১৭৩. একমুঠো হাসির পাল (দুলালপুর খাল পাড় যুব সমাজ ফাউন্ডেশন)

১৭৪. সাতপাইকা সমাজ সেবা সংগঠন

১৭৫. রক্তদানে আমরা নরসিংদী

১৭৬. পায়রা ফাউন্ডেশন

১৭৭. অসহায় মানব কল্যাণ ফাউন্ডেশন

১৭৮. উদীয়মান শিবপুর

১৭৯. সূর্যোদয়ে ইটাখোলা তরুণ সংঘ

১৮০. সময়ের ডাক মানব কল্যাণ সংঘ

১৮১. আমরা গড়বাড়ীবাসী

১৮২. ভিটি খৈনকুট স্বপ্ন সিঁড়ি সংগঠন

১৮৩. উদয়ন রক্তদান সংগঠন, নরসিংদী

১৮৪. আর্তনাদ স্বেচ্ছাসেবী সংগঠন

১৮৫. রক্তকণিকা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন

১৮৬. বাংলাদেশ মানবাধিকার কমিশন, নরসিংদী

১৮৭. বাংলাদেশ মানবতা সংগঠন

১৮৮. জয় হোক মানবতার

১৮৯. চলো গড়ি বেলাব

১৯০. ফ্রেন্ডস এলিগেন্স

১৯১. হযরত মাওলানা কফিলউদ্দীন খান (রঃ) ফাউন্ডেশন

১৯২. সুপ্রভাত পলাশ

১৯৩. নরসিংদী জেলা ঠিকাদার কল্যাণ সমিতি

১৯৪. এমেচার টুরিস্ট এসোসিয়েশন

১৯৫. নরসিংদী জেলা পেশাজীবি সমন্বয় পরিষদ

১৯৬. প্রজাপতি ক্লাব

১৯৭. পারুলিয়া মাঝেরচর সূর্য তরুণ ক্লাব

১৯৮. মানবতার কাজ

১৯৯. মানববন্ধন পাঁচদোনা

২০০. প্রত্যাগত প্রবাসী কল্যাণ সোসাইটি

২০১. নরসিংদী ফটোগ্রাফি সোসাইটি

২০২. বীর মাইজদিয়া স্বপ্নছায়া বহুমুখী সমাজ কল্যাণ সংগঠন

২০৩. দারিদ্রের হোটেল

২০৪. নরসিংদী হেল্পলাইন

২০৫. প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থা

২০৬. দড়িবালুয়াকান্দি শ্রমজীবী মানুষের কল্যাণ সংস্থা

২০৭. ড্যাব ওয়েলফেয়ার এসোসিয়েশন

২০৮. খলাপাড়া উদয়ন সংঘ

২০৯. আমিরগঞ্জ ইউনিয়ন ক্লাব

২১০. অন্তরে আমার নরসিংদী

২১১. পাড়াতলা হিন্দুপারা যুব সংঘ

২১২. Leo Club of Dhaka Golden Int.

২১৩. নরসিংদী অভিযোগবক্স

২১৪. স্টুডেন্টস ব্লাড ডোনার গ্রুপ

২১৫. লালসবুজ এলাকার আমরাই আমরা

২১৬. ড্রীম ফাউন্ডেশন

২১৭. সামাজিক দায়বদ্ধতা সচেতনতার মাঝেরচর

২১৮. প্রতিভা রক্তদান সংগঠন

২১৯. খাকচক আল হাদী সমাজ কল্যাণ সংগঠন

২২০. আলো সংগঠন

২২১. শতদল স্পোর্টিং ক্লাব

২২২. কবি শামসুর রহমান ব্লাড ডোনার্স ফাউন্ডেশন

২২৩. মেথিকান্দা হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংগঠন

২২৪. আদিয়াবাদ শিকদার পাড়া যুব সংগঠন

২২৫. পলাশতলী সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব

২২৬. প্রাক্তন ছাত্র পরিষদ পলাশতলী কাসেমুল উলুম দাখিল মাদ্রাসা

২২৭. বন্ধু ফেডারেশন ক্লাব প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন

২২৮. পলাশতলী ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদ

২২৯. স্বপ্নচূড়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশন

২৩০. চরমরজাল উদীয়মান ব্লাড ডোনার্স ফাউন্ডেশন

২৩১. চরমরজাল উদীয়মান সমাজকল্যাণ যুব সংঘ

২৩২. এম, এফ ব্লাড ডোনার্স ইউনিটি

২৩৩. একতা সমাজ কল্যাণ যুব সংঘ

২৩৪. চরমরজাল তারুণ্যের আলো যুব সংঘ

২৩৫. রায়পুরা রক্তবন্ধু মানব কল্যাণ সোসাইটি

২৩৬. আল বারাকাহ ব্লাড ফাউন্ডেশন

২৩৭. গরীবে নেওয়াজ ফাউন্ডেশন

২৩৮. স্বদেশ সমাজ কল্যাণ পরিষদ

২৩৯. জাগরণ যুব সংঘ

২৪০. সায়দাবাদ স্বেচ্ছাসেবক সংগঠন

২৪১. পলাশতলী আলোর দিশারী যুব সংগঠন

২৪২. পান্থশালা আশ্ শিফা সমাজ কল্যাণ সংগঠন

২৪৩. নবিয়াবাদ মধ্যপাড়া প্রবাসী যুব সমাজ কল্যাণ সংস্থা

২৪৪. ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র যুব কল্যাণ সংগঠন

২৪৫. রংধনু স্বেচ্ছাসেবী সংগঠন

২৪৬. মল্লিকপুর যুব অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠন

২৪৭. এপেক্স ক্লাব অব রায়পুরা

২৪৮. নদী পরিব্রাজক

২৪৯. চরআড়ালিয়া ছাত্র জন কল্যাণ পরিষদ

২৫০. ভোরের আলো মানব সেবা সংগঠন

২৫১. যুব নগর

২৫২. মাধবদী বন্ধু মহল 96

২৫৩. হৃদয়ে বাংলাদেশ

২৫৪. রেঁনেসা তরুণ সংঘ

২৫৫. আলোর পথ সংগঠন

২৫৬. খিঁলগাও ব্লাড ডোনার ক্লাব

২৫৭. ড্রিম ফাউন্ডেশন

২৫৮. শিলমান্দী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব

২৫৯. খিলপাড়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ

২৬০. পাকুড়িয়া মৌমাছির দল সংগঠন

২৬১. পাথড়পারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন

২৬২. জাগ্রত মানবতা সংগঠন

২৬৩. চন্দ্ৰবিন্দু ব্লাড ডোনেশন

২৬৪. কাঁঠালিয়া ইউনিয়ন সেতুবন্ধন

২৬৫. বন্ধন ব্লাড ডোনার ক্লাব

২৬৬. ভোরের আলো মানব কল্যাণ সংগঠন

২৬৭. আমাদের বন্ধন

২৬৮. গোপালদি বাজার ব্লাড ফাউন্ডেশন

২৬৯. উত্তরণ ক্লাব

২৭০. অদম্য ১৩

২৭১. দক্ষিণ আসমান্দির চর সমাজ কল্যাণ সংগঠন

২৭২. নরসিংদী বাইকার্স ক্লাব

২৭৩. হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশন

২৭৪. ইসলাউল উম্মাহ যুব সংঘ

২৭৫. মুসাফির সাহিত্য সংসদ

২৭৬. ব্যতিক্রম সংগঠন

২৭৭. মেঘনা বাজার আল-উলাম পরিষদ

২৭৮. ইনসাফ সেবা সংগঠন

২৭৯. পাকুরিয়া আলোর প্রদীপ

২৮০. বড়দিয়া মানবতার বাতিঘর

২৮১. ধর্মপুর চলন্তিকা যুব সংঘ

২৮২. পারস্পরিক সহযোগীতা সংগঠন

২৮৩, নবজাগরণ একতা সংঘ

২৮৪. আলোর দীশারি আমদিয়া ইউনিয়ন মানব সেবা সংঘ

২৮৫. মানব কল্যাণ ফাউন্ডেশন ইসলামীক পাঠাগার

২৮৬. আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ

২৮৭. হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ

২৮৮. ছেরেন্দা যুব জাগরণ সংঘ

২৮৯. বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন (BSSA)

২৯০. মাধবদী ব্লাড ডোনার ক্লাব

২৯১. ছোট বনাইদ সমাজসেবা ইসলামী পাঠাগার

২৯২. আখালিয়া ফ্রেন্ডস ক্লাব

২৯৩, কেন্দুয়াব শান্তি সংঘ

২৯৪. তরুণ আলো সংঘ

২৯৫. এসো সমাজ গড়ি ছাত্র সংগঠন

২৯৬. ডাংগা ঐক্য ব্লাড ফাউন্ডেশন

২৯৭. সাগরদি যুব উন্নয়ন সংস্থা

২৯৮. আলোর সন্ধানি ব্লাড সমাজ কল্যাণ সংগঠন (কাঁঠালিয়া শাখা)

২৯৯. মাধবদী এডুকেশন এইড

৩০০. কাঁঠালিয়া একতা মানবসেবা সংগঠন

৩০১. বালুসাইর মানব কল্যাণ সংগঠন

৩০২. মেহেরপাড়া ঐক্য ব্লাড ফাউন্ডেশন

৩০৩. আলোকিত সামাজিক সংগঠন

৩০৪. আলোকিত সামাজিক সংগঠন বালুচর

৩০৫. মেঘনা বাজার ব্লাড ফাউডেশন

৩০৬. আমার পরিবার

৩০৭. মাধবদী মীর যুব ব্লাড সেল কাব

৩০৮. মানুষ মানুষের জন্য সংগঠন

৩০৯. সাপোর্ট ফাউন্ডেশন

৩১০. দড়িকান্দি পূর্বাশা ফাউন্ডেশন

৩১১. মানব কল্যাণ সমবায় সমিতি

৩১২. হালিমা সাদিয়া ফাউন্ডেশন


See more
Like
Comment
Share

Comments